হামলায় বিধ্বস্ত আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ

0
18
হামলায় বিধ্বস্ত আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র আকস্মিক এ হামলা চালায়।

এ সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়।

স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা যায়, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here