আজ ঢাকায় আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর

0
19
আজ ঢাকায় আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর নির্বাচনের আগেই সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে ঢাকা সফরে আসছেন। এ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। মঙ্গলবার (৩ মার্চ) রাতে তিনি ঢাকায় পৌঁছাবেন এবং পরদিন থেকে ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন। মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে তার এই সফরের দিকে বিশেষ নজর রয়েছে।

সফরের প্রথমদিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ছাড়া তেমন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে মূল ব্যস্ততা থাকবে ৪ ও ৫ মার্চ।

৪ মার্চ সকালে বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তার কর্মসূচি শুরু হবে। এদিন তিনি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

সফরের শেষদিন ৫ মার্চ দুপুরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। একই দিন সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here