সৌদিতে ব্যাপক ড্রোন হামলা: ব্যক্তিগত বিমানে যুদ্ধকবলিত সৌদি ছেড়েছেন রোনালদো!

0
19
সৌদিতে ব্যাপক ড্রোন হামলা: ব্যক্তিগত বিমানে যুদ্ধকবলিত সৌদি ছেড়েছেন রোনালদো!

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আঁচ এবার সরাসরি সৌদি আরবে গিয়ে লেগেছে। একের পর এক বিস্ফোরণ ও অস্থিতিশীলতায় দেশটি যখন ক্ষতবিক্ষত, ঠিক তখনই আলোচনায় উঠে এসেছেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার পরপরই রোনালদোর অত্যন্ত ব্যয়বহুল ব্যক্তিগত বিমানটি সৌদি আরব ত্যাগ করেছে বলে খবর পাওয়া গেছে।

২০২৩ সালে আল নাসর ক্লাবে যোগ দেওয়ার পর থেকে রোনালদো সপরিবারে রিয়াদেই বসবাস করছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার দিনও তিনি মাঠের ফুটবল নিয়ে ব্যস্ত ছিলেন। তবে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সিআরসেভেন-এর নিরাপত্তা নিয়ে ভক্তদের মনে তীব্র শঙ্কা তৈরি হয়। সেই শঙ্কার মাঝেই খবর আসে, তাঁর প্রায় ১ হাজার কোটি টাকা মূল্যের (৬ কোটি ৭০ লাখ পাউন্ড) বিলাসবহুল বিমানটি রিয়াদ ছেড়েছে। তবে বিমানটিতে স্বয়ং রোনালদো বা তাঁর পরিবারের সদস্যরা ছিলেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর এই বিমানটিকে একটি ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে অভিহিত করা হয়। বিশ্বের অন্যতম অত্যাধুনিক এই বিমানে একসাথে ১৯ জন যাত্রী যাতায়াত করতে পারেন এবং এটি বিরতিহীনভাবে ৭ হাজার মাইলেরও বেশি পথ পাড়ি দিতে সক্ষম। মূলত রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর নিরাপত্তার কথা বিবেচনা করেই বিমানটি সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি ফুটবলের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে পরিচিত রোনালদোর পরবর্তী পদক্ষেপ কী হবে, তিনি সৌদিতেই অবস্থান করবেন নাকি ইউরোপে ফিরে যাবেন— তা নিয়ে ফুটবল বিশ্বে এখন জোর গুঞ্জন চলছে। চরম এই যুদ্ধাবস্থার মধ্যে আল নাসর তারকাকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁর বিশ্বজুড়ে থাকা অগণিত ভক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here