রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তা

0
21
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তা

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাওয়া সেনা কর্মকর্তারা হলেন মেজর জেনারেল মো. জাহাংগীর আলম, মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এবং লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এই তিন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here