তুরাগে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার ২

0
33
তুরাগে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার ২

রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ জালনোট কারবারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

শুক্রবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন ডলিপাড়া বাদলদী এলাকার একটি ভবনের চতুর্থ তলায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নাইমুল ইসলাম ইশান (১৯) ও তার সহযোগী কেফায়েত উল্লাহ (১৯)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের মোট ৫ হাজার ৫টি জাল নোট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২৫ লাখ ২ হাজার ৫০০ টাকা। এছাড়া জালনোট তৈরির সরঞ্জাম হিসেবে একটি ল্যাপটপ, দুটি লেজার প্রিন্টিং ডায়েস, একটি প্রিন্টার এবং তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মূল্যমানের জাল নোট তৈরি ও সরবরাহ করে আসছিল। র‍্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের প্রতারক চক্র নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here