দীর্ঘমেয়াদি যুদ্ধের হুঁশিয়ারি ইরানের, আসছে নতুন প্রজন্মের ‘কৌশলগত অস্ত্র’

0
17
দীর্ঘমেয়াদি যুদ্ধের হুঁশিয়ারি ইরানের, আসছে নতুন প্রজন্মের ‘কৌশলগত অস্ত্র’

যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি মুখপাত্র বলেন, ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার পূর্ণ প্রস্তুতি রেখেছে। তিনি উল্লেখ করেন, ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের অধীনে এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে, তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশমাত্র।

নায়েইনি আরও বলেন, ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র প্রকাশ্যে আসছে। এসব প্রযুক্তি এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি। শত্রুপক্ষকে সতর্ক করে তিনি বলেন, আগামী প্রতিটি সামরিক অভিযানে তাদের কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।

গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরান এখন অনেক বেশি প্রস্তুত বলে দাবি করেন নায়েইনি। বর্তমান এই সামরিক সংঘাতকে তিনি ‘পবিত্র এবং বৈধ যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। এই ঘোষণার সময়ই ইরান ইসরায়েলের তেল আবিব শহরে ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে। ওই হামলায় উচ্চ মাত্রার নিখুঁত লক্ষ্যভেদের সক্ষমতা প্রদর্শন করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here