Home আন্তর্জাতিক ইরানের ১৬টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের ১৬টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের ১৬টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, ইরানের মেহরাবাদ বিমানবন্দরে তাদের বিমানবাহিনীর অভিযানে ইরানের অভিজাত কুদস বাহিনীর ১৬টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আজ রোববার এক বিবৃতিতে আইডিএফ এই তথ্য জানায়।

আইডিএফ জানিয়েছে, শনিবার রাতে পরিচালিত এই অভিযানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস বাহিনীর ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই বিমানঘাঁটিতে আঘাত হানা হয়। ধ্বংস হওয়া বিমানগুলো মধ্যপ্রাচ্যে সক্রিয় সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীগুলোকে অস্ত্র ও রসদ সরবরাহের কাজে ব্যবহার করা হতো বলে ইসরায়েলের দাবি।

মেহরাবাদ বিমানবন্দরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মূলত কুদস ফোর্সের বিশেষ অপারেশন এবং লজিস্টিক সাপোর্টের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়।

এ বিষয়ে ইরান কিংবা আইআরজিসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ২১ দিনের দীর্ঘ সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। যুদ্ধের গত ৮ দিনে যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে এবং ইসরায়েল ইরানের বিমানবাহিনীর সক্ষমতা হ্রাসে মনোযোগ দিয়েছে।

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here