ঝিনাইদহে তেল পাম্পে যুবক হত্যা, বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেপ্তার

0
21
ঝিনাইদহে তেল পাম্পে যুবক হত্যা, বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত হওয়ার ঘটনার জেরে বাসে অগ্নিসংযোগ এবং পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (৯ মার্চ) রাত ২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সংগঠনের জেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং সদস্য রাসেল হুসাইন। আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ মার্চ রাতে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য নিরব গুরুতর আহত হয়ে মারা যান। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ওই রাতে ক্ষুব্ধ জনতা ও সংগঠনের সদস্যরা শহরের আরাপপুর এলাকার সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর চালায় এবং বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here