মানিকগঞ্জে অতিরিক্ত দামে ডিজেল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

0
27
মানিকগঞ্জে অতিরিক্ত দামে ডিজেল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার চান্দহর ও সিরাজপুর বাজারে বিশেষ অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত প্রতি লিটার ১০০ টাকা মূল্যের ডিজেল ১৫০ টাকা দরে বিক্রি করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এতে অভিযোগের সত্যতা পাওয়ায় চান্দহর বাজারের তরিকুল স্টোরকে ১০ হাজার টাকা এবং সিরাজপুর বাজারের মাহমুদ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযানে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় চান্দহর বাজারের শহীদ মেডিসিন কর্নারকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধ এবং সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষায় জেলাজুড়ে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here