মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক নিহত

0
12
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক নিহত

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কামাল উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়িযোগে বড়তাকিয়া ফিরছিলেন কামাল। নিপ্পন ফ্যাক্টরির সামনে আসা মাত্র অপরদিক থেকে আসা একটি ড্রামট্রাক ধাক্কা দিলে কামালের গাড়িটি দুমড়ে মুচড়ে সে গাড়িতে আটকে যান। পরবর্তীতে গাড়ি কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী নাঈম সরকার বলেন, আমি দেখলাম কামাল ভাই গাড়ি নিয়ে একপাশ দিয়ে যাচ্ছে, অন্য দিক থেকে একটি ড্রামট্রাক যাচ্ছে। চোখের পলকে ড্রামট্রাকটি কামাল ভাইয়ের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। লোকজন ছুটে এসে চালককে আটক করেছে। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড খতিয়ে দেখা প্রয়োজন।

এদিকে যুবদল নেতা কামালের মৃত্যুর খবরে নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, যুবদল নেতা কামালের গাড়িকে ধাক্কা দেওয়া গাড়িটি জব্দ এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here