বিয়ের পর নতুন বিতর্কে জড়ালেন রাশমিকা মান্দানা

0
17
বিয়ের পর নতুন বিতর্কে জড়ালেন রাশমিকা মান্দানা

বিয়ের পর স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হানিমুন কাটাচ্ছেন দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে আনন্দের এই সময়েই তার প্রাক্তনকে নিয়ে পুরোনো এক অডিও ফাঁসকে ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি। বিষয়টি নিয়ে চরম বিরক্তি প্রকাশ করে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।

ভাইরাল অডিও ক্লিপটি প্রায় আট বছর আগের যেখানে রাশমিকার মা অভিনেতা রক্ষিত শেঠির সৈঙ্গে তার সম্পর্ক ও বাগদান ভাঙার সময়কার নানা ঘটনার কথা বলেন।

২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার সেটে রক্ষিত শেঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাশমিকা। ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হলেও এক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।

ভাইরাল হওয়া অডিওতে রাশমিকার মা দাবি করেন, বাগদানের সময় দুই পরিবারের মধ্যে বিভিন্ন মতবিরোধ তৈরি হয়েছিল। ছোটখাটো বিষয় নিয়েও অনেক সময় উত্তেজনা তৈরি হতো এবং রাশমিকার পেশাগত জীবনেও রক্ষিত হস্তক্ষেপ করতো। এমনকি রাশমিকা যখন ‘গীতা গোবিন্দম’ ছবির প্রস্তাব পান, তখন তার ওপর অভিনয় ছেড়ে দেয়ার চাপ দেয়া হয়েছিল।

এদিকে অডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়েছেন রাশমিকা। তিনি বলেন, গত আট বছর ধরে তার বিরুদ্ধে নানা ধরনের ভুল তথ্য ও বিকৃত বক্তব্য ছড়ানো হয়েছে। অনেক সময় তাকে প্রসঙ্গের বাইরে এনে বিতর্ক তৈরি করা হয়।

অভিনেত্রীর অভিযোগ, প্রায় আট বছর আগের একটি ব্যক্তিগত কথোপকথনের অংশ ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেয়া হচ্ছে নতুন করে বিতর্ক তৈরি করতে। এতে শুধু তাকেই নয়, তার পরিবার ও ঘনিষ্ঠ মানুষদেরও অপ্রয়োজনীয়ভাবে এই বিতর্কে জড়ানো হচ্ছে, যা ব্যক্তিগত গোপনীয়তার স্পষ্ট লঙ্ঘন।

রাশমিকা আরও জানান, এতদিন ব্যক্তিগত আক্রমণ সহ্য করলেও এবার আর নীরব থাকা সম্ভব নয়। তিনি সব মিডিয়া প্ল্যাটফর্ম, ইনফ্লুয়েন্সার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এসব কনটেন্ট সরিয়ে না ফেললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here