জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

0
8
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। সেখান থেকে তাঁরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাঁরা স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here