ব্যক্তিমানুষের রূপান্তরের গল্পে ফজলুর রহমান বাবুর ‘সেই আমি নেই আমি’

0
21
ব্যক্তিমানুষের রূপান্তরের গল্পে ফজলুর রহমান বাবুর ‘সেই আমি নেই আমি’

চেনা মানুষের বদলে যাওয়া আচরণ এবং আত্মসম্মানে আঘাতের ফলে এক ভয়ংকর সত্তার জাগরণ নিয়ে নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার নাটক ‘সেই আমি নেই আমি’। তরুণ নির্মাতা ফয়সাল খান শুভর পরিচালনায় এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু। ঈদ উপলক্ষে নাটকটি ইতোমধ্যে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পেয়েছে।

নাটকটির গল্পের শুরু হয় এক দম্পতির মানসিক দূরত্ব ও টানাপোড়েন দিয়ে। একই ছাদের নিচে বসবাস করেও স্বামী-স্ত্রীর মধ্যকার যোজন যোজন দূরত্বের করুণ চিত্র ফুটে উঠেছে এখানে। এক পর্যায়ে স্ত্রীর তুচ্ছতাচ্ছিল্য ও অপবাদ স্বামীর আত্মসম্মানে চরম আঘাত হানে। নাটকে ফজলুর রহমান বাবুর বলা একটি সংলাপ— “পুরুষ মানুষকে আপনারা কি খেলনা মনে করেন?”— সাধারণ এক মানুষের ভেতরে লুকিয়ে থাকা রহস্যময় ও ভয়ংকর রূপান্তরের ইঙ্গিত দেয়।

নির্মাতা ফয়সাল খান শুভ জানান, এই নাটকে দর্শকরা ফজলুর রহমান বাবুকে সম্পূর্ণ নতুন এক অবয়বে দেখতে পাবেন। একজন নিরীহ স্বামীর খোলস থেকে বেরিয়ে সাইকোপ্যাথিক চরিত্রে তার অভিনয় এক অসাধারণ মাত্রা যোগ করেছে।

জলসা বাংলার ব্যানারে পরিবেশিত এই নাটকটি প্রযোজনা করেছেন খালেদ ফারহান। নাটকটি মুক্তির পর থেকেই এর রহস্যময় কাহিনী ও শক্তিশালী অভিনয়ের জন্য দর্শক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here