ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা চলছে: প্রণয় ভার্মা

0
13
ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা চলছে: প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ থাকা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভিসা চালুর সুনির্দিষ্ট সময় সম্পর্কে জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, “ভিসা চালুর চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। যখন এটি পুনরায় চালু হবে, তখনই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে হাইকমিশনার জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ক্রস-বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ এবং এই সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলো এবং ভবিষ্যতে অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ককে আরও গভীর করার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেছেন। কীভাবে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সংযোগ গড়ে তোলা যায়, বৈঠকে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here