ঈদের ছুটিতে মাঠ পর্যায়ের অভিযোগের ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

0
21
ঈদের ছুটিতে মাঠ পর্যায়ের অভিযোগের ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে মাঠ পর্যায়ের প্রশাসন থেকে প্রাপ্ত যেকোনো অভিযোগ বা তথ্যের ওপর ভিত্তি করে দ্রুত ব্যবস্থা নিতে একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সচিবালয়ের ২ নম্বর ভবনের ৪র্থ তলায় অবস্থিত পরিসংখ্যান ও গবেষণা ইউনিটে এই কন্ট্রোল রুমটি স্থাপন করা হয়েছে। মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যাদি সংগ্রহ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এই কেন্দ্রটি কাজ করবে। কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের জন্য +৮৮০২৪৭১২৪৪১৬ নম্বরটি ব্যবহার করতে বলা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মূলত ছুটির সময়ে প্রশাসনিক সমন্বয় বজায় রাখতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here