মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো সংলগ্ন মানুষদের দ্রুত এলাকা ছাড়তে বলল ইরান

0
19
মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো সংলগ্ন মানুষদের দ্রুত এলাকা ছাড়তে বলল ইরান

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

শুক্রবার (২৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আইআরজিসি বলেছে, মার্কিন সেনাদের ‘যেখানেই পাওয়া যাবে’, সেখানেই তাদের ওপর হামলা চালানো আইআরজিসির ‘কর্তব্য’।

তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ দপ্তর বলেছে, ‘আমরা আপনাদের জোরাল পরামর্শ দিচ্ছি যে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে, সেসব এলাকা আপনারা অবিলম্বে ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here