জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি

0
8
জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অশালীন মন্তব্য এবং তাকে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর কর্নেল। মামলার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন ভুঁইয়া অভিযুক্ত মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন।

এদিকে, এই অশালীন মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সিরাজগঞ্জ। মুফতি আমির হামজার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল এবং মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিএনপির নেতারা। তারা মুফতি আমির হামজার এহেন কর্মকাণ্ডকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং উসকানিমূলক বলে অভিহিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here