ঢাকাসহ ৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

0
11
ঢাকাসহ ৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ৪টি জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

ঝড়ের আশঙ্কায় থাকা জেলাগুলো হলো—পাবনা, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এই ঝড়ো হাওয়ার ফলে নদীবন্দরে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগে এই প্রতিকূল আবহাওয়া আগামী দুদিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে নদীবন্দরে সতর্কতার পাশাপাশি জনদুর্ভোগ এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here