২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

0
15
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে ২৬ জন হামে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫৮৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।

রাজধানী ঢাকার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথা জানানো হলেও আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা হামের লক্ষণ দেখা মাত্রই দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে যথাযথ চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here