যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের

0
10
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের

ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করেছে। দেশটির সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, বিধ্বস্ত একটি এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধার করতে এ হেলিকপ্টারগুলো এসেছিল। সে সময় সেগুলো ভূপাতিত করা হয়।

রোববার (৫ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র এ দাবি করেন। তিনি আরও বলেন, একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমানও ধ্বংস করা হয়েছে।

ইরানি সামরিক সূত্রের দাবি, এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে আসা মার্কিন বাহিনীর বিরুদ্ধে যৌথভাবে অভিযান চালায় ইরানের অ্যারোস্পেস ইউনিট, স্থল বাহিনী, ইরাকের পপুলার ইউনিট, প্যারামিলিটারি বাসিজ এবং পুলিশ কমান্ড। এই যৌথ অভিযানে মার্কিনিদের একাধিক উড়োজাহাজ ভূপাতিত করা হয়েছে বলেও তারা জানিয়েছে।

এর আগে রোববার সকালে ইরানের সেনাবাহিনী জানায়, তারা ইস্ফাহান প্রদেশে একটি ড্রোনও ভূপাতিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওই এফ-১৫ যুদ্ধবিমানটি বোয়ের-আহমেদ প্রদেশে ভূপাতিত হয়েছিল। বিমানের একজন ক্রু সেখানে লুকিয়ে ছিলেন। তাকে উদ্ধারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের কমান্ডোরা ওই প্রদেশের কোহ-ই-সিয়াহ এলাকায় অভিযান চালায়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক প্রাদেশিক কর্মকর্তা।

প্রাদেশিক কর্মকর্তা ইরাজ কাজেমিজো বার্তাসংস্থা তাসনিম নিউজকে বলেন, “গতকাল রাতের হামলায় কোহ-ই-সিয়াহতে পাঁচজন শহীদ হয়েছেন। মার্কিনিরা তাদের পাইলটদের খোঁজার সময় এ হত্যাকাণ্ড ঘটায়।”

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সকালে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ওই দিনই একজন পাইলটকে উদ্ধার করা হয়। আর দুই দিন পর উদ্ধার করা হয় বিমানের অপর ক্রুকে।

সূত্র: আল-আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here