গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

0
2
গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার বোর্ডবাজার এলাকায় একটি ভবনের গার্মেন্টসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত বোর্ডবাজার এলাকার মুনসুর প্লাজার তৃতীয় তলায় থাকা গ্লোব সেফটি গার্মেন্টসের (ম্যাক্স ও ক্যাপ) গোডাউনে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের বাইরের বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকে আগুন লেগে তা গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার এসআই (নি.) মো. শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here