রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

0
18
রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) রাতে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. আনোয়ার হোসেন (২৬), শিবাশীষ দত্ত (৫০), নাছির উদ্দিন (৪৫), জাহিদুল আলম (৩৫), ইরিন চাকমা (২২), ইমন চাকমা (১৯), সুশান্ত চাকমা (১৮), রনেল চাকমা (২২), মো. আকাশ (২২) এবং মিল্টন বিশ্বাস (৪০)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে একাধিক মামলার আসামির পাশাপাশি মাদক কারবারি ও মাদকসেবী রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের ধারণা, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে শহরের মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here