ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

0
35
ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, শিশুদের হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্তের সঙ্গে সাবেক উপদেষ্টাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষাপটে ড. ইউনূস ও তৎকালীন সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থেই সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলে তিনি তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here