ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক মিস আলেকজান্দ্রা খ্লেভনয়। রোববার রাশিয়ান হাউস সূত্রে এ তথ্য জানা যায়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি, রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা। এটি মূলত প্রথম মানব মহাকাশ ভ্রমণের ৬৫তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাস্তবায়িত হতে যাচ্ছে।
সাক্ষাতের সময় রাশিয়ান দূতাবাসের প্রথম সচিব মিসেস আনাস্তাসিয়া নেমোভা এবং প্রেস এট্যাশে মিস সোফিয়া কুতেপোভা উপস্থিত ছিলেন।