প্রেম করার এখন সময় নেই, তবে হলে সবাইকে জানাবেন ম্রুণাল

0
3
প্রেম করার এখন সময় নেই, তবে হলে সবাইকে জানাবেন ম্রুণাল

দক্ষিণী সুপারস্টার ধানুশ ও ম্রুণাল ঠাকুরের প্রেম এবং বিয়ের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন পাড়ায় গুঞ্জন চলছিল।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে নিজের অবস্থান পুরোপুরি পরিষ্কার করেছেন ম্রুণাল।

ম্রুণাল জানান, এই মুহূর্তে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভাবার মত সময় তার হাতে নেই। বর্তমানে কাজের চাপে তিনি এতটাই ব্যস্ত যে পায়ে চোট পাওয়ার পর এক্স-রে করে চিকিৎসার জন্য যাওয়ার সময়টুকুও পাচ্ছেন না। তাই এই পরিস্থিতিতে ডেটের প্রশ্নই আসে না।

অভিনেত্রী মনে করেন, নতুন সিনেমা মুক্তির সময় এমন ভিত্তিহীন গুঞ্জন তার পরিশ্রম ও কাজকে আড়াল করে দেয়। তিনি চান দর্শক তাকে তার পর্দার অভিনয়ের মাধ্যমেই চিনুক,ব্যক্তিগত জীবন দিয়ে নয়।

ধানুশের সঙ্গে তার সম্পর্কের জল্পনা শুরু হয়েছিল ‘সান অব সরদার টু’-এর প্রিমিয়ারে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর। পরবর্তীতে ধানুশের ‘তেরে ইশক মে’ ছবির শুটিং শেষে আয়োজিত পার্টিতে ম্রুণালের উপস্থিতি সেই আলোচনাকে আরও উসকে দেয়।

তবে ম্রুণাল এসবকে স্রেফ গুজব হিসেবে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, এটি কোনো প্রচারণার কৌশল নয় এবং এই ধরনের পরিস্থিতি সামাল দিতে তিনি এখন একটি আলাদা টিমও নিয়োগ করেছেন।

ব্যক্তিগত জীবন নিয়ে ম্রুণাল বরাবরই খোলামেলা থাকতে পছন্দ করেন।

তিনি বলেন, ভবিষ্যতে যদি তিনি সত্যিই কারো সাথে সম্পর্কে জড়ান, তবে সেটি নিজেই ভক্তদের সাথে ভাগ করে নেবেন। বর্তমানে ম্রুণাল তার নতুন সিনেমা ‘ডাকোয়ত’-এর প্রচারণা নিয়ে পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here