গণহত্যাকারী, চাঁদাবাজ ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা: আসিফ মাহমুদ

0
19
গণহত্যাকারী, চাঁদাবাজ ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শুধুমাত্র গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী ও চাঁদাবাজদের ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা।

সোমবার (২৭ এপ্রিল) নবাগত সদস্যদের সংবর্ধনা ও সমসাময়িক বিষয়ে কথা বলার সময় তিনি একথা বলছেন।

আসিফ বলেন, সামনের নির্বাচনগুলোতে একটা ভোটও নষ্ট হতে দেয়া হবে না, কেন্দ্রগুলোতে কড়া নজরদারি থাকবে।

তিনি বলেন, সরকার প্রধান সব কিছুর সমাধান কার্ডে দিচ্ছে, তাহলে সন্ত্রাসবিরোধী কার্ড দিয়ে সমাধান করতে পারে।

এনসিপি নেতা বলেন, সরকার টাকা ছাপিয়েছে। এটাকে ছাপানো বলা যাবে না, তাহলে কি বলতে হবে?

তিনি জানান, শক্তিশালী সংগঠন গড়ে তোলার দিকে নজর দিচ্ছে এনসিপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here