ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। সমিতির কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদের সবকটিতেই বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি প্যানেলের প্রার্থীরা। তারা প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সবুজ প্যানেলকে পরাজিত করে এই পূর্ণ প্যানেল জয় ছিনিয়ে নেন।
২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শুক্রবার (১ মে) মধ্যরাতে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন। নির্বাচনে ২০ হাজার ৭৮৫ জন ভোটারের মধ্যে ৭ হাজার ১৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শীর্ষ পদে বিজয়ীদের প্রাপ্ত ভোট
সভাপতি: বিএনপি সমর্থিত আনোয়ার জাহিদ ভূইয়া ৪ হাজার ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত এস এম কামালউদ্দীন পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট।
সাধারণ সম্পাদক: মোহাম্মদ আবুল কালাম খান ৪ হাজার ৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিপরীতে জামায়াত সমর্থিত আবু বাক্কার সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬৬৭ ভোট।
সমিতির অন্যান্য সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: রেজাউল করিম চৌধুরী
সহ-সভাপতি: আবুল কালাম আজাদ
ট্রেজারার: মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস)
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: মো. ইলতুতমিশ সওদাগর (অ্যানি)
সহ-সাধারণ সম্পাদক: মো. মেহেদী হাসান জুয়েল
লাইব্রেরি সম্পাদক: খন্দকার মাকসুদুল হাসান (সবুজ)
সাংস্কৃতিক সম্পাদক: মারজিয়া হীরা
দপ্তর সম্পাদক: মো. আবজাল হোসেন মৃধা
ক্রীড়া সম্পাদক: সোহেল খান
সমাজকল্যাণ সম্পাদক: এ এস এম ফিরোজ
তথ্য ও যোগাযোগ সম্পাদক: শফিকুল ইসলাম (শফিক)

