উপসাগরীয় দেশগুলোকে ‘ইসরায়েল না ইরান’ বেছে নিতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

0
2
উপসাগরীয় দেশগুলোকে ‘ইসরায়েল না ইরান’ বেছে নিতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, উপসাগরীয় দেশগুলোকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে তারা ইসরায়েলের পাশে থাকবে নাকি ইরানের।

মঙ্গলবার (১২ মে)এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলে দেওয়া এক বক্তব্যে হাকাবি বলেন, তিনি খুবই আশাবাদী যে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে এবং ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে।

তবে গাজা, লেবানন, সিরিয়া এবং সর্বশেষ ইরানে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের কারণে অনেক আরব দেশ এখনো ক্ষুব্ধ অবস্থানে রয়েছে।

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনের পক্ষে বক্তব্য দিতে গিয়ে হাকাবি বলেন, ইসরায়েল ছিল কেবল ক্ষুধাবর্ধক খাবার, কিন্তু আমেরিকাই সবসময় ইরানের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, উপসাগরীয় দেশগুলো এখন বুঝতে পেরেছে যে তাদের একটি সিদ্ধান্ত নিতে হবে, ইরান নাকি ইসরায়েল, কার কাছ থেকে হামলার আশঙ্কা বেশি।

হাকাবির দাবি, তারা দেখেছে ইসরায়েল আমাদের সহযোগিতা করেছে, আর ইরান আমাদের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েল আপনাদের ভূমি দখল করতে চায় না এবং আপনাদের দিকে ক্ষেপণাস্ত্রও ছুড়ছে না।

মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here