নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

0
3
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তার আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে পাকিস্তান, যা ২৮ মে থেকে ৪ জুন পর্যন্ত ডাবলিনে অনুষ্ঠিত হবে।

দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক ফাতিমা সানা। এবারের স্কোয়াডে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছেন পাঁচজন খেলোয়াড়—আইমান ফাতিমা, নাতালিয়া পারভেজ, রামীন শামিম, সাইরা জাবীন এবং তাসমিয়া রুবাব।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আম্বার কাইনাত। তার জায়গায় দলে ফিরেছেন ডায়ানা বেগ। এছাড়া অতিরিক্ত হিসেবে ছয়জন রিজার্ভ খেলোয়াড়ও রাখা হয়েছে।

বিশ্বকাপের আগে পাকিস্তান দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৬ জুন শ্রীলঙ্কার বিপক্ষে এবং ৯ জুন স্কটল্যান্ডের বিপক্ষে তারা মাঠে নামবে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ডার্বিতে।

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ১৪ জুন বার্মিংহামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। এরপর তারা দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে।

ঘরের মাঠে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসী অবস্থায় বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান নারী দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here