রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আটক ৩, উদ্ধার বিপুল ইয়াবা

0
4
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আটক ৩, উদ্ধার বিপুল ইয়াবা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১৯ মে) ভোরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন।

আটকরা হলেন মো. জাহিদ হোসেন (৩৮), নুর সেহেরা (১৮) ও আব্দুল হামিদ (৩২)। তারা সবাই ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচাকেনার খবর পেয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় কয়েকটি শেড ঘিরে ফেলে তিনজনকে আটক করা হয়।

তল্লাশির সময় একজনের কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

অন্যদিকে নুর সেহেরার কাছ থেকে ২ হাজার এবং আব্দুল হামিদের কাছ থেকে ১ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ৪৩ হাজার ৬০০ পিস।

এপিবিএন জানিয়েছে, জব্দ করা আলামত ঘটনাস্থলেই তালিকাভুক্ত করা হয়েছে। পরে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক তিনজনকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here