বিটিসিএলের তামার তার চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

0
4
বিটিসিএলের তামার তার চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চুরির সঙ্গে জড়িত চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (১৮ মে) ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন— ইব্রাহিম (৩০), হুমায়ুন কবির (৪৯), মো. জুলহাস (৩০) ও মো. বাবুল (৩৫)।

সিটিটিসি জানায়, কলাবাগান থানায় দায়ের করা একটি চুরির মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে হাজারীবাগ ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গভীর রাতে বিটিসিএলের কর্মী পরিচয়ে বা রাস্তা মেরামতের অজুহাতে ম্যানহোল খুলে ভূগর্ভস্থ তামার তার কেটে নিয়ে যেত। পরে তারের প্লাস্টিক পোড়ানো শেষে তামা বের করে ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here