অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

0
3
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

গত রোববার (১৭ মে) এ বিষয়ে শুনানি শেষ হয় এবং আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল।

এর আগে রিটের শুনানিতে আবেদনকারীর পক্ষে আইনজীবী এম কে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে—এমন অভিযোগ তুলে তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়। তার মতে, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে যেন প্রক্রিয়াগতভাবে ওভারথ্রো করা না যায়, সে বিষয়ে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

রিটকারী আইনজীবী মহসিন রশীদ রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তারা হাইকোর্টের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন।

উল্লেখ, রিটে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্তের জন্য একটি কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here