দেশের রাজা ঘোষণা করলেন স্কোয়াড, ওডেগার্ডকে অধিনায়ক করে হালান্ডের নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

0
3
দেশের রাজা ঘোষণা করলেন স্কোয়াড, ওডেগার্ডকে অধিনায়ক করে হালান্ডের নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন। বিশ্বফুটবলের গোলমেশিন আর্লিং হালান্ড, তরুণ তুর্কী ওস্কার বব কিংবা জর্গেন স্ট্রান্ড লারসেনের মতো একঝাঁক তারকা দলে জায়গা পেলেও, বিশ্বমঞ্চে দলটিকে নেতৃত্ব দেবেন আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। তবে এবারের দল ঘোষণার ঘটনাকে একদম ভিন্ন মাত্রা দিতে এক অভিনব ও রাজকীয় পন্থা বেছে নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিশেষ ভিডিওবার্তায় স্বয়ং নরওয়ের রাজা নিজে মুখে পুরো বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন, যা ফুটবল বিশ্বে এক নজিরবিহীন ঘটনা।

ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন জার্মান ক্লাব হামবুর্গের ২৩ বছর বয়সী তরুণ গোলরক্ষক সানডের তাংভিক। পুরো স্কোয়াডের মধ্যে একমাত্র আনক্যাপড খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন তিনি। মূলত নিয়মিত গোলকিপার মাথিয়াস ডিনজিল্যান্ডের আকস্মিক চোটের কারণেই কপাল খুলেছে এই তরুণের।

অন্যদিকে, সাবেক রাশিয়া অনূর্ধ্ব-২১ দলের গোলরক্ষক নিকিতা হাইকিনের জাতীয়তা পরিবর্তনের আইনি আবেদন ফিফা কর্তৃক সময়মতো অনুমোদন না পাওয়ায়, ইচ্ছা থাকা সত্ত্বেও তাঁকে দলে নিতে পারেনি নরওয়ে। রক্ষণভাগে ক্রিস্টোফার আজের ও লিও অস্টিগার্ডের মতো অভিজ্ঞদের ওপর ভরসা রাখা হয়েছে এবং মাঝমাঠ সামলানোর মূল দায়িত্বে অধিনায়ক ওডেগার্ডের সাথে থাকছেন সান্ডার বের্গে ও ফ্রেডরিক আউরসনেস।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ৪৮ দলের মেগা বিশ্বকাপ। যেখানে আগামী ১৬ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে নরওয়ে। গ্রুপ ‘ডি’ তে তাদের পরবর্তী দুই প্রতিপক্ষ শক্তিশালী সেনেগাল ও বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

নরওয়ের ২৬ সদস্যের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ওরইয়ান হাসকিওল্ড নিয়ালান্ড, এগিল সেলভিক, সান্ডার ট্যাংভিক।

ডিফেন্ডার: ইউলিয়ান রেয়ারসন, মার্কাস হোমগ্রেন পেডারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়রকান, ক্রিস্টোফার আজের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস, হেনরিক ফালখেনার।

মিডফিল্ডার: মার্টিন ওদেগার্দ (অধিনায়ক), সান্ডার বের্গে, ফ্রেডরিক আউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থরস্টভেড্ট, মর্টেন থরসবাই, থেলো আসগার্ড।

ফরোয়ার্ড: এরলিং হালান্ড, আলেক্সান্ডার সরলোথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ, ইয়েন্স পেটার হাউগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here