দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

0
3
দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তারা ৫ আগস্টের বিতাড়িতদের সাথে তলে তলে লিয়াজোঁ করছে।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল খনন উদ্বোধন শেষে এক সুধি সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

এর আগে ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। যারা রাস্তাঘাট বন্ধ করে আগুন দিচ্ছে, তারা আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চাইছে।

যারা সঠিক বিচারকে এবং মানুষের কল্যাণমূলক কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here