দেশে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি নির্মূল করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

0
1
দেশে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি নির্মূল করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে কোনো সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না, চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করবে সরকার। সারা দেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।

রোববার দুপুরে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরে নতুন কারাগার নির্মাণ করা হবে। জঙ্গল সলিমপুর থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান আনা হবে। বর্তমানে হাজার হাজার মাদক মামলা বছরের পর বছর ঝুলে আছে। বিশেষ ট্রাইব্যুনাল হলে এসব মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। এভাবেই আমরা দেশকে বাঁচাতে পারব, যুব সমাজকে রক্ষা করতে পারব।

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ‘কিশোর গ্যাং’-এর ক্রমবর্ধমান নৃশংসতা ও বেপরোয়া তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিশোর গ্যাং মোকাবিলায় কিছু আইনি সংস্কার প্রয়োজন। বর্তমানে কিশোর অপরাধীদের জন্য বিদ্যমান আইনের কিছু সুযোগ-সুবিধা অপব্যবহার করা হচ্ছে। এর ফলে অনেকেই গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে এবং ধীরে ধীরে ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত হচ্ছে। তাই এ ক্ষেত্রেও প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here