তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়েছিলেন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

0
1
তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়েছিলেন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অল্প সময়ে অনন্য উচ্চতায় নিয়েছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এতে প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি, সরকারের লক্ষ্য, সামাজিক মূল্যবোধ এবং দলীয় নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর সামাজিক ও পারিবারিক শিক্ষার ক্ষেত্রে তৈরি হওয়া ঘাটতির বিষয়টি উল্লেখ করে বলেন, দেশে ফেরার পর মনে হয়েছে পারিবারিক শিক্ষায় কিছুটা অভাব তৈরি হয়েছে, এই বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত।

সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here