বিশ্বকাপের আগে কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

0
2
বিশ্বকাপের আগে কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। রোববার (৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচের আগে মূল আলোচনায় লিওনেল মেসি এবং গোলরক্ষক এমি মার্টিনেজের ইনজুরি। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেওয়ার সময় পেশির ক্লান্তি এবং বাম হ্যামস্ট্রিংয়ের টানে ভুগছিলেন মেসি।

শুক্রবার কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেন, মেসি ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনে ফিরলেও এখনো শতভাগ ইনটেনসিটিতে অনুশীলন করছেন না। হন্ডুরাসের বিপক্ষে শুরু থেকে না খেললেও বদলি হিসেবে মাঠে নামতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে হাতের ইনজুরিতে ভোগায় এমি মার্টিনেজের খেলা নিয়েও শঙ্কা রয়েছে।

স্কালোনি বলেন, ‘লিও ভালো আছে, সে ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনের কিছু অংশ করেছে। এখন আর একা অনুশীলন করছে না। তার উন্নতি ভালো, প্রস্তুতি ম্যাচগুলোতে সে খেলতে পারে। আমরা তার অবস্থায় সন্তুষ্ট।’

আর্জেন্টিনা ও হন্ডুরাসের মধ্যে এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে, প্রতিবারই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

উল্লেখ্য, এই ম্যাচের পর আইসল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৬ জুন গ্রুপ ‘জে’-তে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here