তাসকিন ঝড়ের পর মিরপুরে বৃষ্টি, খেলা আপাতত বন্ধ

0
1
তাসকিন ঝড়ের পর মিরপুরে বৃষ্টি, খেলা আপাতত বন্ধ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ওপর তাসকিন আহমেদের জোড়া আঘাতের পরই বাগড়া দিয়েছে বৃষ্টি। অজিদের শতরানের জুটি ভাঙার পথে টানা দুই বলে দুই উইকেট নিয়ে সাজঘরে ফেরান তাসকিন। এর ঠিক এক ওভার পরই মিরপুরের আকাশে ভাঙন ধরে এবং ঝুম বৃষ্টি শুরু হয়। পিচসহ মাঠের বেশিরভাগ অংশ কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ফলে ম্যাচ আপাতত বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বৃষ্টি নামার আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান। দলের পক্ষে শেষ ভরসা হয়ে ৫৫ রানে ব্যাটিং করছেন মার্নাস লাবুশানে।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই তাসকিন-মুস্তাফিজের তোপে চরম দুঃস্বপ্নে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় বলেই তাসকিনের ভেতরে ঢোকা চমৎকার ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ওপেনার ম্যাথু শর্ট (০)। পরের ওভারে এসে জোড়া ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান। একে একে তিনি সাজঘরে ফেরান কুপার কনোলি এবং ম্যাট রেনশকে। দুইটি উইকেটেই উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নেন লিটন কুমার দাস। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে প্রথম রানটি আসে ইনিংসের তৃতীয় ওভারে, সেটিও আবার নো বল থেকে।

দলীয় ২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মুস্তাফিজের অফ স্টাম্পের বাইরের শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়ে পয়েন্টে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন অ্যালেক্স কেরি (১৩)। এরপর রান তোলার চেষ্টা করলেও দলীয় ৭৫ থেকে ৮১ রানের মধ্যে তানভীর ইসলামের জোড়া আঘাতে আরও ২ উইকেট হারিয়ে গভীর সংকটে পড়ে অজিরা। সেখান থেকে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাসকিনের দারুণ স্পেলে আবারও ব্যাকফুটে চলে যায় সফরকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here