২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এ খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা, যা বিদায়ী সংশোধিত বাজেটের তুলনায় ৬ হাজার ২০৯ কোটি টাকা বেশি।
তিনি জানান, নতুন অর্থবছরের মোট বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে কৃষি খাতসহ সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ের বরাদ্দ জিডিপির ০.৬৩ শতাংশে উন্নীত হয়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বরাদ্দ ছিল ৩৭ হাজার ১২৬ কোটি টাকা, যা জিডিপির ০.৬১ শতাংশ।