৫ বছরের জন্য ভোজ্য তেলে ১০০ শতাংশ শুল্কছাড়ের প্রস্তাব

0
1
৫ বছরের জন্য ভোজ্য তেলে ১০০ শতাংশ শুল্কছাড়ের প্রস্তাব

সরকার ভোজ্য তেলের ওপর কর ও শুল্কের চাপ কমানোর উদ্যোগ নিয়েছে। প্রস্তাব অনুযায়ী আগামী ৫ বছরের জন্য ভোজ্য তেলের ওপর ১০০ শতাংশ শুল্কছাড় দেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ভোজ্য তেল উৎপাদন ও ব্যবসাকে উৎসাহিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে এই করছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী ৫ বছরের জন্য ভোজ্য তেলের ওপর ১০০ শতাংশ শুল্কছাড় দেওয়া হব। পরে ধাপে ধাপে এই সুবিধা কমানো হবে, প্রথম ৩ বছরে ৫০ শতাংশ এবং পরবর্তী ২ বছরে ২৫ শতাংশ শুল্কছাড় প্রযোজ্য থাকবে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ৫৫তম এই বাজেট বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রীর প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের ব্যবধান বা বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here