সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

0
2
সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সুব্রত সাহা বিকাশ (৩৩) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদী বাংকার এলাকায় মরদেহ ভাসতে দেখে জেলেরা চিকিৎসকের মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ-বিজিবি মরদেহ সেখান থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুব্রত সাহার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২জুলাই) দুপুরে সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল নামলে নিখোঁজ হন তিনি। সুব্রত সাহা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।

বন্ধুদের সাথে ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন তিনি। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ধলাই নদীতে বিকেল থেকে সন্ধান চালায়। তবে রাতে অন্ধকার হয়ে যাওয়ার পর তারা উদ্ধার কাজ বন্ধ রাখে। সকালে মরদেহ ভেসে ওঠে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here