গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেলযোগ বন্ধ

0
1
গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেলযোগ বন্ধ

ময়মনসিংহে গফরগাঁওয়ে ঢাকা গামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এতে ঢাকা -ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৫ জুলাই) সাড়ে নয়টার দিকে ঢাকা -ময়মনসিংহ রেলপথের মশাখালী -কাওরাইদ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, জামালপুর থেকে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে মশাখালী কাওরাইদ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে বিকল হয়ে যায়। এতে ঢাকা -ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়।

ওসি আকতার হোসেন আরও বলেন ব্রম্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল হওয়া ট্রেনটিকে কাওরাইদ রেলওয়ে স্টেশনে নেওয়ার কাজ চলছে দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশনে এবং ব্রম্মপুত্র এক্সপ্রেস ট্রেন মশাখালী রেলওয়ে স্টেশনে আটকে পড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here