কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

0
3
কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জে একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিন শ্রমিক।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে বড়ইতলা আরিফ মিয়ার বাড়িতে গ্যাস পাইপে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।

হাসপাতালে দগ্ধদের সহকর্মী মো. সজীব জানান, শুক্রবার রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন তারা। হঠাৎ পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে তারা তিন শ্রমিক দগ্ধ হন। পরে দ্রুত তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তাদের সবার বাসা কেরানীগঞ্জের কালিগঞ্জ বড়ইতলা এলাকায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে, তাকে ভর্তি দেয়া হয়েছে। বাকি দুজনের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here