সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

0
2
সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

সকল শিক্ষা বোর্ডের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে জানানো হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার পরীক্ষা এবং চট্টগ্রাম বোর্ডের অধীনে পরিচালিত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।

রবিবার (১২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার পরীক্ষা, পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ছাড়া) পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬-এর ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার) তারিখের পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

স্থগিত পরীক্ষার পরবর্তী সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here