রাজবাড়ী প্রধান ডাকঘরে আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

0
0
রাজবাড়ী প্রধান ডাকঘরে আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রধান ডাকঘরে মেয়াদি সঞ্চয় হিসাবের নামে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে জড়িতদের বিচার এবং আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী গ্রাহকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন। বক্তব্য দেন মো. সেলিম, শরীফ শেখ, রাবেয়া বেগমসহ অন্যান্য ভুক্তভোগী।

বক্তারা অভিযোগ করেন, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধা মেয়াদি সঞ্চয় হিসাব খোলার কথা বলে বিভিন্ন সময়ে সাদা স্লিপের মাধ্যমে অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা সংগ্রহ করেন। কিন্তু ওই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তার বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, এ ঘটনায় তৎকালীন পোস্টমাস্টার বিকাশ বিশ্বাসেরও সংশ্লিষ্টতা রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের আমানতের অর্থ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডাক বিভাগ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here