জামিন পেলেন পরীমণি

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন পেলেন পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় এ আদেশ জারি করা হয়েছিলো। সোমবার (২৭ জানুয়ারি) আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

0
112

সোমবার পরীমণির পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গতকাল আসামি পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর নির্দেশ দেন আদালত। একইসঙ্গে চিত্রনায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here