সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল, নতুন ঠিকানায় নেইমার

কিছুদিন ধরে গুঞ্জন ছিল যে, নেইমার জুনিয়র সৌদি লিগে পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন আল হিলালে। তবে ইনজুরির কারণে সৌদি ক্লাবে তেমন কিছু মাঠে নামা হয়নি তার। চলতি মৌসুমে দল ছাড়ার সম্ভাবনা ছিল, এবং বার্সেলোনায় ফেরার আগ্রহও প্রকাশ করেছিলেন নেইমার। কিন্তু স্প্যানিশ ক্লাবটি তাকে ফেরাতে তেমন আগ্রহ দেখায়নি।

0
126

শেষে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার ফিরে গেলেন তার শৈশবের ক্লাব সান্তোসে। এই দলবদলের খবর নিশ্চিত করেছেন ফুটবলের বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো, যিনি তার বিখ্যাত ‍‍`হিয়ার উই গো‍‍` দিয়ে নেইমারের প্রত্যাবর্তনের খবর প্রকাশ করেন।

গতকাল সোমবারই এই দলবদলের বিস্তারিত নিশ্চিত হয়েছিল। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস আগেই জানিয়ে দেয়, নেইমার আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে তাদের ক্লাবে যোগ দেবেন। ঘণ্টাখানেক পরেই সেই খবরের সত্যতা নিশ্চিত করে আল-হিলালও।

আল হিলাল নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায় ব্রাজিলিয়ান তারকার বিদায়ের খবর, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি।’

২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে বাৎসরিক প্রায় ১০.৪ কোটি ডলারের চুক্তিতে যোগ দিয়েছিলেন নেইমার। তবে সৌদি আরবে যাওয়ার পর একের পর এক ইনজুরি ও অন্যান্য জটিলতার মাঝ কেবল মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন নেইমার। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার পর সৌদি ফুটবলের সবচেয়ে বড় সংযোজন ছিলেন তিনিই। তবে নেইমারের কল্যাণে খুব একটা উপকৃত হওয়ার সুযোগ পায়নি সৌদি প্রো লিগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here