Home সাব লিড সাভারে শ্রমিকের মৃত্যুর জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সাভারে শ্রমিকের মৃত্যুর জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সাভারে শ্রমিকের মৃত্যুর জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

তাদের দাবি, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিক সুরতহালে কোন পরিবহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে প্রায় এক ঘন্টা নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা।

এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে কারখানা ছুটি হলে বাসায় ফেরার পথে ওই নারীর মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত সুবর্ণা আক্তারের গ্রামের বাড়ি (৩৫) চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে। তিনি আশুলিয়ার বাড়ইপাড়া বাজার এলাকায় ভাড়া থেকে তানজিলা গার্মেন্টস লিমিটেড কারখানায় কাজ করতেন।

নিহতের সহকর্মী বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, ‘সম্প্রতি আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আমাদের শ্রমিকদের কোন নিরাপত্তা নাই। গভীর রাতে কাজ শেষে নিরাপত্তা নিশ্চিত করে শ্রমিকদের বাসায় পৌঁছে দেওয়া কারখানা কতৃপক্ষের দায়িত্ব। আজ নিরাপত্তার কারণে
একজন শ্রমিককে ছিনতাইকারীর হামলায় জীবন দিতে হয়েছে। আমরা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। মহাসড়কে কোন পরিবহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আশুলিয়া শিল্প পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, একজন নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলো। পরে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সড়কটিতে যানচলাচল স্বাভাবিক আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here