ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব ও মেহেদী বরখাস্ত

রবিবার (ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

0
89
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের দুজনকেই না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার জন্য বরখাস্ত করা হয়েছে।

বিপ্লব কুমারকে নিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওই দিন থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

মেহেদী হাসানকে নিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওই দিন থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এস এম মেহেদী হাসান সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here