ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাচ্ছেন। বুধবার (৫ মার্চ) তার শপথ হতে পারে।
নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন সি আর আবরার। তিনি শিক্ষা মন্ত্রণালয় দেখবেন। বুধবার সকাল ১১টায় বঙ্গভবনে শপথ।’
এর আগে ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক-ই-আজম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হোসেন, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম (সাবেক) ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উল্লেখ্য, সি আর আবরার বেসরকারি প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছেন।

